পাবনার চাটমোহরে স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে বুধবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানান, বুধবার রাতে ফারুক হোসেন নেংড়ী গ্রামে নিজ বাড়িতে জানালা খুলে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা জানালা দিয়ে তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফারুক হোসেন।
খবর পেয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে যান। নিষিদ্ধ ঘোষিত কোনো চরমপন্থী সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ ধারনা করছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: