নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী মর্তুজা জামান চার্চিলকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার বিকেলে মর্তুজা জামানকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে হাজির করা হয়।
এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুরের নর্থ-চ্যানেল ইউনিয়নের আটত্রিশ দাগ এলাকা থেকে মুর্তজাকে আটক করে পুলিশ। তিনি নুর হোসেনের মাদক ব্যবসার দেখাশোনা করতেন বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: