কুমিল্লা সদর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন মারা গেছেন। রোববার উপজেলার ঝাগুড়জুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- ঝাগুড়জুলি এলাকার বাসিন্দা শরীফ (৩০) ও চট্টগ্রামের বাসিন্দা সাগর (২৮)একজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষর্শীদের উদ্ধৃত করে আমাদের সংববাদা জানিয়েছেন, কাভার্ডভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে কুমিল্লা সদর উপজেলার ঝাগুড়জুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী শরীফ ও সাগর নিহত হন। এছাড়া, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত পরিচয় আরো এক যাত্রী মারা যান।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মশিউর রহমান বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহত ২ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর একজনের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।