জেলার খবর

কয়েদি হত্যা : কারা সুপার ও জেলারের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামে জাকির হোসেন (৩০) নামের এক কয়েদিকে হত্যার অভিযোগে কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া ও কারাধ্যক্ষ (জেলার) নেছার আলমসহ নয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

রোববার বেলা ১২টায় চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে নিহত ব্যক্তির ছোট ভাই ইয়াকুব কায়সার মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন: কারাগারের সুবেদার আঞ্জু মিয়া ও হুমায়ুন কবীর, প্রধান কারারক্ষী মো. হাসান ও আবদুর রশীদ, কারারক্ষী আলমগীর ও জিয়াবুল ইসলাম এবং হাসপাতালের চিকিত্সক মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া মামলায় ঘটনার দিন (৩ জুন) দায়িত্বরত উপকারাধ্যক্ষসহ অজ্ঞাত তার সহযোগীদের আসামি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

নিহত জাকির হোসেন নগরের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার জেবল হোসেনের ছেলে ছিলেন।

কর্ণফুলী থানার একটি অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত জাকির ২০০৭ সালের ২৪ মে থেকে কারাগারে ছিলেন। তিনি কারাগারের বন্দীদের আনা-নেয়ার রেজিস্ট্রি দেখাশোনা করতেন।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার আসামিরা পরস্পর যোগসাজশে কারাগারে তার ভাইকে বেদম মারধর করে। একপর্যায়ে কারা হাসপাতালের রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তার ভাইকে হত্যা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ