মুন্সীগঞ্জ সিরাজদিখানের ৩ বাড়িতে ডাকাতদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক মারা গেছে। রোববার রাতে শেখরনগর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখরনগর বাজার সংলগ্ন এলাকার সিরাজুল ইসলামের বাড়ি ও দুইটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতরা হামলা করে। ডাকাতরা সিরাজুল ইসলামের বাড়ির পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় তাদের বাঁধা দিলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে রিঙ্কু (২২) ঘটনাস্থলেই মারা যায়।
সেসময় স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে রিঙ্কুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এছাড়া, সিরাজদিখান এলাকা থেকে ৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: