লেট শহরতলির লাক্কাতুরা এলাকায় অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে একই পরিবারের এক শিশুসহ ৩ জনের মারা গেছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন : নাসিমা (১৬), তার ভাই জাহিদ আহমদ (১৪) ও তাদের চাচাতো ভাই রুহুল আমিন (১৩)।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্টেডিয়ামের ২ নম্বর গেটের পাশের প্রবল বৃষ্টির কারণে সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় দেয়ালটি পাশের এক চা শ্রমিকের ঘরের ওপরে পড়লে ঘুমন্ত অবস্থায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, এ মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লাক্কাতোরা চা বাগানের শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা এলাকায় বিক্ষোভ মিছিল করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: