কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ায় অচিরেই এর নির্মাণকাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার গাজীপুরে চান্দনা চৌরাস্তায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘চীনের সহযোগিতায় আর্থিক সহায়তায় কর্ণফুলী নদীর তলদেশের টানেল নির্মান কাজ আমরা শুরু করতে পারবো। গতকাল সমঝোতার সঙ্গে স্বারক স্বাক্ষরিত হয়েছে বেইজিং এ। আমাদের প্রধানমন্ত্রী উপস্থিতিতে সমঝোতা স্বারক শুরু হয়েছে। চট্টগ্রামে নদীর এ পারে ওপারে দুটো নগর হবে এবং এটা আমাদের জাতীয় অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: