ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বুধবার বাওয়াইখোলা ও রসুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন।
ওসির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বাসাইল উপজেলার বাওয়াইখোলা এলাকায় মির্জাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। সদর হাসপাতালে নেওয়ার পর বর্না বেগম (৩০) ও তার মেয়ে রাত্রির (৮) মৃত্যু হয়।
এদিকে, সকাল ৬টার দিকে এলেঙ্গার উৎসব ফিলিং স্টেশনের সামনে উত্তরবঙ্গ থেকে আসা একটি লরির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: