নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার সকালেও এক ঘন্টা আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অনির্দিষ্ট কালের কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ১ ঘন্টার এ কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। দুপুরে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি রয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে ঘটনায় মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং র্যা ব-১১ এর এক হাবিলদারকে জিজ্ঞাসাবাদ করেছে প্রশাসনিক তদন্ত কমিটি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: