মানিকগঞ্জের শিবালয়ে ডাকাত সন্দেহে ১৪ জনকে আটক করে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে এবং বুধবার র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, উপজেলার আরোয়া ইউনিয়নের শালজানা গ্রামে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বেসামরিক পোশাকে র্যাবের ১৪ জন সদস্য প্রবেশ করেন। ডাকাত সন্দেহে তাদের আটক করে গ্রামবাসী।
খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর গ্রামবাসীর কাছ থেকে র্যাবের সদস্যদের শিবালয় থানায় নিয়ে আসা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: