মেহেরপুর ও যশোরে সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, সকালে স্বর্ণা-শাকিব নামে একটি বাস কুষ্টিয়া থেকে মেহেরপুর যাচ্ছিল। বাসটি কুষ্টিয়া -মেহেরপুর সড়কের কলেজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চার জন মারা যায়। আহত হয় কমপক্ষে ৫০ যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, যশোরে আরবপুর মোড়ে ট্রাকের ধাক্কায় একজন মারা গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: