জেলার খবর

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছে, আবুল বাসার (৪৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সাবেক ইউপি সদস্য। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আলাইয়াপুরের বাশার বাহিনীর প্রধান।

তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আবুল বাসারকে। রাতে বাসারের দেয়া তথ্যে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায় পুলিশ।

তিনি জানান, পথে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের যোগীখালি পোল এলাকায় বাসার বাহিনীর সদস্যরা পুলিশেরে ওপর গুলি ছোঁড়ে। এসময় আত্মরক্ষায় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে বাসার বাহিনীর সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন বাসার। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, চার রাউন্ড গুলি, একটি চাপাতি ও চারটি কিরিজ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ