জেলার খবর

পদ্মা সেতুর নির্মাণকাজের কার্যাদেশ এ মাসেই: যোগাযোগমন্ত্রী

পদ্মা সেতু
পদ্মা সেতু

চলতি মাসের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে পদ্মা সেতুর নির্মাণকাজের কার্যাদেশ দেয়া হবে। আর বর্তমানে দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গাড়াবাড়িতে সড়ক ও জনপথ বিভাগের আওতায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন ও মুগবেলাই কাটাখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে সেতু বিভাগের মূল কাজের চুক্তি স্বাক্ষরিত হবে।

যোগাযোগমন্ত্রী আরো বলেন, এ বছরের ডিসেম্বরেই আগামী প্রজন্মের প্রকল্প ঢাকা মেট্রো রেলের টেন্ডার আহ্বান করা হবে।

২২ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প যৌথভাবে অর্থায়ন করবে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ লিমিটেড (জাইকা) বলে জানান ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৫৪ কিলোমিটার জায়গা গণপূর্ত ও রাজউকের কাছ থেকে বুঝে পাওয়া গেছে।

উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক অ্যাড. কেএম হোসেন আলী হাসানসহ প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ