জেলার খবর

সাত খুন: তারেক সাঈদ আবারো রিমান্ডে

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল চার্চিল

তারেক সাঈদ
তারেক সাঈদ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আটক তারেক সাঈদকে শনিবার আবারো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলার প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোরতুজা জামান চার্চিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক তদন্ত কমিটি র্যা ব-১১ এর দুটি কার্যালয় পরিদর্শন করেছে।

সকালে তারা সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যা ব-১১ এর ব্যাটালিয়ন কার্যালয়ে যান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি র্যা ব-১১ এর ব্যাটালিয়ন সদরদপ্তরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও র্যা ব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

দুপুর সাড়ে ১২টায় তারা সেখান থেকে বের হয়ে শহরের কালিরবাজার পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যা ব-১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি কার্যালয়ে যান।

সেখানেও তারা এ কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং র্যা ব কমকর্তাদের সঙ্গে কথা বলেন। দুপুর ২টায় তারা এ কার্যালয় থেকে বের হয়ে যান। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যা ব-১১ এর জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যেই র্যা ব-১১ এর সাবেক সিওসহ সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বিকার করে জবানবন্দি দিয়েছে।

উল্লেখ, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ