নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদ উদ্দিন। তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার নারায়ণগঞ্জে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কলকাতা নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবাসিক এলাকার একটি ফ্ল্র্যাট থেকে শনিবার সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্ট্কোয়াড। ওই সময় নূর হোসেনের কাছ থেকে মোবাইল ফোনসেট, সিম ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
এক মাসের বেশি সময় নূর হোসেন ওই ভবনে ছিলেন বলে ভবনের অন্য বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে আশিক, সুমন, শামীমসহ বাংলাদেশের ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বাবুইহাটি থানায় রাখা হয়েছে। পরে সেখান থেকে দুপুরে বারাসাতের একটি আদলতে তাদের হাজির করার কথা রয়েছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়া। তিন দিন পর ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।