সিরাজগঞ্জের হাটিকুমরুল, দিনাজপুরের রামডুবি, চট্টগ্রামের সীতাকুণ্ড ও নাটোরের লালপুরে সোমবার সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিরাগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়ায় ঢাকা থেকে রাজশাহীগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের ৩ যাত্রী মারা যান। আহত হন আরো দুইজন।
পরে এলাকাবাসী ওই ট্রাকের চালক-হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: