কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছে।
এসময় আহত ৩ জনসহ একই পরিবারের ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত দিয়ে স্থানীয় দালালদের সহযোগীতায় ভারতে অনুপ্রবেশের সময় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
বিএসএফের রাবার বুলেটে আহত হয় অজয় দাস (২০), দেপন দাস (১৭) ও ফাল্গুনী (৫)।
এ সময় টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আহত ৩ জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১০ সদসের পরিবারটি সুনামগঞ্জের অধিবাসী। তারা স্থানীয় দালালের সহযোগীতায় ভারতে অনুপ্রেবেশের চেষ্টা করে।