জেলার খবর

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের দেবহাটার সখিপুর মোড়ে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী ময়না খাতুন নামের এক গৃহবধুর মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই জন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীনের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্যামনগর থেকে মোশাররফ হোসেন স্ত্রী-পুত্রকে নিয়ে মটরসাইকেলে সাতক্ষীরায় যাওযার সময় সখিপুর মোড়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পন্যবাহী একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় ময়না খাতুন ছিটকে পড়ে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান আর তার স্বামী মোশাররফ হোসেন ও একমাত্র ছেলে মারুফ হোসেন মারাত্মক আহত হন।

পরে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ