নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় পাইকারি ফলের আড়তে মঙ্গলবার অভিযান চালিয়েছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এসময় ধ্বংস করা হয়েছে ৫ মণ আম ও ১০ মণ আনারস।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাসনিম জেবিনের উপস্থিতিতে পরিচালিত হয় এ অভিযান।
ভ্রাম্যমাণ আদালতে রানীগঞ্জ বাণিজ্যালয় ও বাবু বাণিজ্যালয়কে আম ও আনারসে ফরমালিন মেশানোর দায়ে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরীর গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারির কারখানাকে ৪০ হাজার টাকা ও শহরেরে দুই নং রেলগেট এলাকা আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করে।
- See more at: http://desh.tv/news/details/id/19288#sthash.OI0griyB.dpuf
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: