জেলার খবর

নারায়ণগঞ্জে তিনটি পোশাক তৈরির মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

পোশাক তৈরির মার্কেটে আগুন
পোশাক তৈরির মার্কেটে আগুন

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তিনটি পোশাক তৈরির কাটা কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুনে কমপক্ষে তিন শতাধিক দোকান ও কারখানা পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এসব দোকানগুলোতে আগুনে প্রায় শতকোটি টাকার রেডিমেট পোশাক ও কাপড় পুড়ে গেছে।

দেশের বৃহত্তম এ পাইকারি পোশাক প্রস্ততকারী মার্কেট থেকে সারাদেশে রেডিমেট পোশাক সরবরাহ করা হয়ে থাকে।

জানা গেছে, ভোররাত পৌনে ৪টায় সরোয়ার্দী মার্কেটের দোকান থেকে আগুনের সুত্রপাত।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাতে দোকানগুলোতে রোজার ঈদের জন্য পোশাক তৈরির কাজ চলছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুনে সরোয়ার্দী, ভুইয়া, রহমান মার্কেটের সবগুলো দোকান পুড়ে গেছে। আগুনের তীব্রতা ভয়াবহ ছিল।

নারায়ণগঞ্জ-ঢাকা থেকে সাতটি ফায়ার সার্র্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। ফায়ার সর্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তবে দোকানের ভেতরে কেউ আটকা পড়েনি জানা গেছে।

নারায়নগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মঞ্জুর কাদের জানান, আগুন নিয়ন্ত্রণে, পরবর্তী কাজ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর থানার উপপরির্শক-এসআই আব্দুর রাজ্জাক বলেন, প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা এসেছে। তবে কেউ হতাহত হয়েছে কিনা এখনও জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ