নাটোরের বড়াইগ্রামে বুধবার সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী জেসমিন আক্তার।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও এলাকাবাসী জানান, সকালে উপজেলার লক্ষ্মীপুরের স্কুলপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে সেলিমের স্ত্রীর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। এতে সেলিম মারাত্বক আহত হন। পরে বাড়ির অন্য লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। জেসমিন আক্তারকে আটক করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: