জেলার খবর

গোপালগঞ্জের মধুমতি নদীতে ফেরি ডুবি

গোপালগঞ্জ
গোপালগঞ্জ

গোপালগঞ্জে কালনা ফেরিঘাটে মধুমতি নদীতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সাতটি ট্রাক নিয়ে একটি ফেরি ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মধুমতির কালনা ফেরীঘাটে মালবোঝাই সাতটি ট্রাক আনলোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ করেই ফেরীটি ডুবে যায়। তবে এতে কেউ হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনায় ঢাকা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আর ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যাবাহন আটকা পড়েছে। নদীর দুই পাড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ফেরি উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, পুরাতন ফেরি অতিরিক্ত পন্যবাহী ট্রাক পারাপারের সময় ফেরিটির তলা ফেটে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে উদ্ধার কাজ শুরু করার জন্য ইতোমধ্যে উদ্ধারকারীদল বরিশাল থেকে রওনা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ