জেলার খবর

পাবনায় আধিপত্য বিস্তারের জের ধরে নিহত ১

পাবনা
পাবনা

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক পূর্ব বিরোধের জের ধরে বুধবার মধ্যরাতে গণি ফকির (৫৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ আহত সোহেলের বরাত দিয়ে জানিয়েছেন, বিয়ের দাওয়াত খেয়ে মধ্যরাতে মোটর সাইকেল করে নিজ বাড়িতে ফেরার সময় গণি ফকির ও সোহেলকে পথিমধ্যে দিয়ার সাহাপুর এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাদের এলোপাথারী কোপায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই গণি ফকির মারা যান আর গুরুতর আহত হন সোহেল।

পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা ও পাকশী হাইওয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহত গণি ফকিরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কুপন হোসেনকে একটি ধারালো ছোঁড়াসহ আটক করে পুলিশ।

আহত সোহেল পুলিশকে জানিয়েছে, আধিপত্য বিস্তার ও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার একটি গ্রুপের সঙ্গে গণি ফকির ও সোহেলের বিরোধ চলে আসছিল। হামলাকারীদের বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত একটি মামলারও বাদি আহত সোহেল। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ