নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের সেমাই কারখানায় শুক্রবার রাত ৩টার দিকে আগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাটোরের প্রাণ এগ্রো লিমিটেডের সেমাই কারখানায় আগুন লাগে এবং মুহূতেই আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নাটোর সদর, লালপুর, দয়ারামপুর, রাজশাহী সদর,পুঠিয়া ও বিশ্ববিদ্যালয় শাখার মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: