জেলার খবর

উত্তর-দক্ষিণ বঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ

রেল যোগাযোগ বন্ধ
রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বৃষ্টির কারণে শনিবার আনালিয়াবাড়ির রেলসেতুর মাটি ধসে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল সংযোগের আনালিয়াবাড়ি এলাকায় সেতুর কাছে লাইন দেবে যাওয়ায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে এবং ঢাকা থেকে দিনাজপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে আটকা পড়েছে।

ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে মেরামতকারী দল গিয়ে ওই রেলসেতুটি মেরামত করার চেষ্টা চালাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান বলেন, দুই দিনের টানা বর্ষনে ৯ নম্বর সেতুর কাছে রেল লাইনের নীচের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। ঘন্টা দুয়েকের মধ্যে লাইনটি সচল করা সম্ভব হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ