নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে শনিবার থেকে নির্বাচনী এলাকায় বিশেষ টহল শুরু করেছে (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-১১। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ হাজার সদস্য দায়িত্ব পালন করবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ ও আইনশৃঙ্খলা সম্পর্কিত তথ্যের জন্য সবসময় খোলা থাকবে এটি। প্রতিটি এলাকায় তিন থেকে ছয়টি র্যা বের টহল দল কাজ করবে বলে জানিয়েছে র্যাব। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারি থাকবে।
এদিকে, উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের দাবি জানিয়েছে নাগরিক পরিষদ। জেলা প্রেসক্লাবে স্বতন্ত্রপ্রার্থী এসএম আকরামের পক্ষে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।