জেলার খবর

ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

ট্রেন চলাচল বন্ধ
ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জের রায়পুরে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার থেকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঈশ্বরদী-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী মালবাহী একটি ট্রেন সকালে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় রেল লাইনের স্লিপার উঠে যায়।

ফলে বাজার ষ্টেশন থেকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও অপর একটি লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের উদ্ধর্তন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আব্দুল মান্নান বলেন, একদিকে ট্রেন লাইনটি অত্যান্ত পুরাতন আর দুই দিন ব্যাপী টানা বৃষ্টির ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। ফলে এ ট্রেন লাইনটি স্বাভাবিক হতে প্রায় ৫-৬ ঘণ্টা সময় লাগবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ