জেলার খবর

বৃষ্টিতে স্থবির বন্দরনগরী চট্টগ্রাম

চট্টগ্রাম
চট্টগ্রাম
টানা চার দিনের বৃষ্টিতে এখনো স্থবির বন্দরনগরী চট্টগ্রাম। অধিকাংশ এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া উপকূলীয় জেলাগুলোতে জলোছ্ছ্বাস ও চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা এখনো জারি রয়েছে। বন্দরে পণ্য ওঠা নামা বন্ধ রয়েছে। গত তিন দিনের তুলনায় রোববার বৃষ্টি একটু কম হলেও এখনো পানি জমে রয়েছে বন্দরনগরীর চকবাজার, হালিশহর, বাকলিয়া, মুরাদপুর, আগ্রাবাদ, বহদ্দারহাট, চান্দগাঁও, ডবলমুড়িং, নাসিরাবাদ, পতেঙ্গাসহ বিভিন্ন জায়গায়। ফলে পানি পার হয়েই দৈনিক কাজ শেষ করতে হচ্ছে নগরবাসীকে। বৃষ্টির কারণে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ও বোঝাই সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত চার দিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে রাজবাড়ীর সাধারণ মানুষ। কখনও মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি নেমেই আছে। ফলে শহরের বিভিন্ন বাজার ও প্রধান সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ