জেলার খবর

সিলেটে জামাতের হরতাল পালন

সিলেট
সিলেট

মহানগর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সিলেট নগরীতে সোমবার জামাতের ডাকা আধাবেলা হরতাল পালন করেছে। তবে হরতালে মাঠে দেখা যায়নি দলীয় নেতাকর্মীদের কাউকে।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, ভোরে নগরীর দরগাহ গেট ও মদিনা মার্কেটের সামনে মিছিল করার চেষ্টা করে হরতাল সমর্থকরা। তবে পুলিশ ও বৃষ্টির কারণে তা সফল হয়নি। এছাড়া, হরতালে পরিস্থিতি ছিল স্বাভাবিক। বৃষ্টির কারণে এমনিতেই রাস্তায় মানুষজন কম দেখা গেছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমতউল্লাহ বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সকালে বিক্ষিপ্তভাবে শিবিরকর্মীরা মিছিলে চেষ্টা করে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

উল্লেখ্য, মহানগর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় জামাত। শনিবার নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরাণ থানা পুলিশ। গ্রেপ্তার ফখরুল ইসলাম জামাতের কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ভাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ