নারায়ণগঞ্জে সাত খুনের আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আইনজীবীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে সোমবারও সকাল সাড়ে ৯টা থেকে এক ঘণ্টার জন্য আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতি। পরে দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন আইনজীবীরা।
এ সময় তারা নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনাসহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: