জেলার খবর

নূর হোসেনের গাড়িচালক আটক

গাড়িচালক
গাড়িচালক

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়ি চালক জুবায়েরকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লার চান্দিনা থানার বেলাশ্বর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত-ওসি গোলাম মোরশেদ জানান, রাত ৩টার দিকে জুবায়েরকে আটক করা হয়েছে। বুধবার সকালে জুবায়েরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

উল্লেখ, গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জন। তার তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে ছয় জনের মরদেহ। পরদিন আরেকটি লাশ ভেসে ওঠে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার৷

গত ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র্যা বের তিন কর্মকর্তা ওই সাত জনকে অপহরণ ও খুন করেছেন৷

১২ মে নূর হোসেনের সহযোগী রফিকুল ইসলাম রতনকে গ্রেপ্তার করে পুলিশ। নূর হোসেনের পরিবহন ব্যবসা দেখাশুনা করতেন রফিকুল।

এদিকে, ঘটনার পর থেকেই নূর হোসেন ভারতে পালিয়ে যায়। গত ১৪ জুন রাতে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ নূর হোসেন ও তার দুই সঙ্গীকে কলকাতা বিমানবন্দরের অদূরে কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ