জেলার খবর

না’গঞ্জে উপনির্বাচন

এএসপিকে দেখে নেয়ার হুমকির শামীমের

শামীম ওসমান
শামীম ওসমান

বন্দর থানার কেওঢালা কেন্দ্র দখল করতে না দেয়ায় সংসদ সদস্য শামীম ওসমান টেলিফোনে হুমকি দিয়েছেন—এ অভিযোগ করেছেন সহকারী পুলিশ সুপর-এএসপি বশির আহমেদ।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলার সময় তাকে হুমকি দেয়া হয়েছে বলে সাংবাদিকদের এ তথ্য দিন তিনি।

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে—জানিয়ে বশির আহমেদ বলেন, কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাল ভোট দেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। আব্দুস সালাম বিষয়টি শামীম ওসমানকে জানান।

শামীম ওসমান এএসপিকে বলেন, এসপির নয় আমার কমান্ড মানো। তুমি কেন্দ্র থেকে সড়ে দাঁড়াও, মদনপুরের চেয়ারম্যানকে সুযোগ করে দাও। এ সময় এএসপি শামীম ওসমানের নির্দেশ পালন করতে অপারগতা প্রকাশ করলে শামীম ওসমান উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে দেখে নেয়ার হুমকি দেন।

এদিকে, ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকাল সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ ক্লাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা গিয়ে নগর প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেয়ার জন্য হুমকি দিলে সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেয়ার চেষ্টা করা হয়।

এরইমধ্যে কয়েকজন যুবক জাল ভোট দেয়ার চেষ্টা করে। পোলিং অফিসারকেই জাল ভোট দিতে সহায়তা করতে দেখা যায়। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীও সেসময় ছিল নির্বিকার।

এছাড়া, লক্ষ্মণখোলা ইউনিয়নের একটি কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অভিযোগে দুইজনকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ