জেলার খবর

বাংলাদেশের বড় বিপদ জঙ্গিবাদ: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বাংলাদেশের বড় বিপদ জঙ্গিবাদ, এখনো বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত নয় তাই জঙ্গিবাদেরে পক্ষে ওকালতি, পৃষ্ঠপোষকতা যারা করে তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনার জায়গা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর জেলা জাসদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা-তারেকের পরিবারতন্ত্র বাংলাদেশে হতে দেয়া হবে না। সামনে এগুতে হলে জঙ্গিবাদের বিপদ থেকে দেশটাকে স্থায়ীভাবে মুক্ত করতে হবে। তাই সবচাইতে আগে দরকার জঙ্গিবাদ দমনের জন্য ও বর্জনে জন্য প্রয়োজন সংলাপ। আর যারা জঙ্গিবাদ দমন-বর্জনে সংলাপে রাজি না তারা গণতন্ত্র ও নির্বাচনের জন্য অযোগ্য।

তিনি আরো বলেন, জাসদ সমাজতন্ত্রের ঝাণ্ডা হাতে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম চালাচ্ছে। দুর্নীতি-দলবাজী-দারিদ্র সমাজের সমস্যা, তবে জঙ্গিবাদ হচ্ছে সবচাইতে বড় বিপদ ও সমস্যা। জাসদ জঙ্গিবাদ দমনে দৃঢ়চেতা, দলবাজী বন্ধে কঠোর, দুর্নীতি উচ্ছেদে অটল, দারিদ্র উচ্ছেদে আপোষহীন। জঙ্গিবাদের মহাবিপদ থেকে বাংলাদেশকে রক্ষায় জাসদ সামনে থাকবে এবং দলবাজীর অভিশাপ ও দুর্নীতির কলঙ্ক ও দারিদ্রের লজ্জা থেকে মুক্ত করতে আপোষহীন লড়াই চালাবে।

সম্মেলনে জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আবদুর রফিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নাজমুল হক প্রধান এমপি, কর্ণেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের এমপি। অনুষ্ঠানে জাসদের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ