সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি-সুন্দরবন’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। প্রায় দেড় হাজার টন স্টিল কয়েল নিয়ে যাওয়ার সময় জাহাজটি ডুবে যায়।
পরে আশপাশে থাকা ছোট বোট গিয়ে ওই জাহাজটির ১১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
তবে জাহাজডুবির ঘটনায় বন্দরে পণ্য ওঠানামায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানা গেছে। জাহাজ চলাচলও স্বাভাবিক রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: