আগামী বছরের জানুয়ারিতে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণেরকাজ শুরু হবে— জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে পতেঙ্গা নেভাল একাডেমি এলাকায় কর্ণফুলি ট্যানেল নির্মাণের দিক পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সভায় মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ২০১৮ সাল পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ আছে। আগামী বছরের জানুয়ারিতে ফিজিব্যাল স্ট্যাডির কাজ শুরু করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এমএ লতিফ।
৩৪০০ মিটার দৈঘ্যের এ ট্যানেল নির্মাণে মোট ব্যয় হবে ৯ হাজার কোটি টাকা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: