পাবনার ঈশ্বরদীতে শুক্রবার সকালে বৃষ্টির সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জন মারা গেছেন।
তারা হলেন: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বয়রা গ্রামের মো. আব্দুর রহমান মোল্লা (৫০) ও উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাগআছলা গ্রামের আবু সাঈদ (৬০)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৭টার দিকে আব্দুর রহমান মোল্লা মাঠে কৃষি কাজ করার সময়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে মুলাডুলি বাজারে আসার সময় আবু সাঈদের বজ্রপাতে মারা যান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: