সাভারের একটি ঘর থেকে বাবা ও তার ৩ শিশু পুত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
হেমায়েতপুরের জয়নগরী এলাকার ওই ঘর থেকে সাভার মডেল থানা পুলিশ শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- আবু সাঈদ (৪০) এবং তার তিন ছেলে রবিউল ইসলাম (৮), মুস্তফা (৬) ও রাহাত (৪)।
সভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি দীপক কুমার সাহা বলেন, ৩ ছেলেকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে বাবা আবু সাঈদ। পরে নিজেও ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: