সারাদেশে বজ্রপাতে রোববার ৯ জন মারা গেছেন।
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন জায়গায় বজ্রপাতে এক নারীসহ ৪ জন মারা যান।
তারা হলেন:পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের দবিরউদ্দীন (৪৫), ভামদা গ্রামের জুয়েল (২৮) এবং হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের ফজলুর রহমান (৪২) ও তররা গ্রামের বেগম (৫০)।
এছাড়া রংপুরের পীরগঞ্জে ২ জন ও নড়াইলে ২ জন মারা যান। তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে, সাতক্ষীরায় বজ্রপাতে মামুন হোসেন (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বাবা আব্দুল মজিদ।
বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক মামুন ও তার পিতা মজিদ বৃষ্টির মধ্যে নিজেদের ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে মামুন ঘটনাস্থলেই নিহত হন ও তার পিতা আব্দুল মজিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: