ভারি বৃষ্টিতে রোববার আবারো চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রোববার সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, মুরাদপুরসহ নিচু এলাকায় হাটু পানি তলিয়ে গেছে।
বৃষ্টির কারণে নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এ ধরনের বৃষ্টি সপ্তাহজুড়ে থাকবে। বেলা ১২টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, ভারি বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে যানজট কমাতে মহানগর পুলিশের সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: