জেলার খবর

বেড়ায় আ’লীগের সাধারণ সম্পাদককে গুলি-কুপিয়ে হত্যা

পাবনা
পাবনা

পাবনা বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকালিয়া আনোয়ার-কাদের বালিকা ঊচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন মুকুলকে (৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় হজরত আলী (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোকাদ্দেস হোসেন মুকুল উপজেলার হাটুরিয়া গ্রামের শিকার মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১০টার দিকে মোকাদ্দেস মাস্টার মোটরসাইকেল যোগে নাকালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ৮/১০ জনের দুর্বৃত্তদের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার সহযোগীকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

তাদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোকাদ্দেস মাস্টার মারা যান।

এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গী হজরত আলীর একটি হাত কেটে নিয়ে গেছে। সে এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার নিহতের ভাই আব্দুস ছাত্তার মোল্লা বাদী হয়ে ৯ জনকে আসামি করে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ