জেলার খবর

রংপুরসহ ৮ জেলায় পরিবহন ধর্মঘটে অচল

পরিবহন ধর্মঘটে অচল
পরিবহন ধর্মঘটে অচল

মোটরশ্রমিকদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের শুরু রংপুর জেলা মোটরশ্রমিক ইউনয়ন।

জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা। সোমবার সকালে এ ধর্মঘটের ডাক দেয় তারা।

এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেশি ভাড়া দিয়েও তারা কোনো যানবাহন পাচ্ছেন না।

বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে রংপুরের সঙ্গে রাজধানীসহ সারাদেশের যোগাযোগব্যবস্থা। বাসের সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে মালবাহী ট্রাক, ট্যাংক লরি।

আগে থেকে ধর্মঘটের খবর না পাওয়ায় দূরপাল্লার অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে ফেরত গেছেন। অভ্যন্তরীণ রুটে যাতায়াতের একমাত্র উপায় হলো রিকশা। কাছাকাছি গন্তব্যে অনেককে আবার হেঁটে রওনা হতে দেখা গেছে।

রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, কয়েকদিন ধরেই অটোরিকশা চালকদের সঙ্গে মোটর শ্রমিকদের বিরোধ চলছিল। গতরাতে নগরীর আমতলি এলাকায় মোটর শ্রমিকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এর জের ধরে পুলিশ মোটর শ্রমিকদের ওপর গুলি চালায় করে। এসময় পুলিশের পিটুনিতে ২ মোটর শ্রমিক আহত হয়েছেন।

বিচার না হওয়া পর্যন্ত তাদের এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ