নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ১৩ আসামিকে আদালতে নিয়মিত হাজিরার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে নিয়মিত হাজিরার অংশ হিসেবে আসামিদের আনার পর পুনরায় কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।
আসামিদের মধ্যে র্যা বের সাবেক ৩ কর্মকর্তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে পাঠানো হয়েছে।
এর আগে র্যা বের সাবেক তিন কর্মকর্তা সাত খুনের ঘটনায় নিজেদের জড়িয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর রিমান্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আগামী ২০ আগস্ট আসামিদের হাজিরার পরবর্তী তারিখ নির্ধারন করেছে আদালত।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: