নাশকতা সৃষ্টির মামলায় যশোরের বিভিন্ন জায়গা থেকে শিবিরের ছয় কর্মীসহ ১৪৪ জনকে আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদতদাতা জানিয়েছেন, শনিবার ৮৭ জন এবং রোববার রাতে ৫৭ জনকে আটক করা হয়।
যশোর পুলিশের এএসপি রেশমা শারমীন দেশ টিভিকে বলেন, আটকৃতদের মধ্যে ছাত্র শিবিরের ৬ নেতাকর্মী রয়েছে। তারা বিভিন্ন নাশকতা সৃষ্টির মামলার আসামি।
এছাড়া, অন্যদের বিরুদ্ধেও থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: