কয়েকদিনের বৃষ্টিপাত আর উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে। সোমবার সকাল ৬টা থেকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
খুলে দো্য়া হয়েছে ব্যারেজের ৪৪টি গেট। পানি বৃদ্ধির কারণে তিস্তা নদীর সংলগ্ন চর গ্রামের বাড়িঘর হাটু পানিতে তলীয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ডের তিস্তার ডালিয়া পয়েন্টে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উজানের ঢল আসায় ডালিয়া পয়েন্টে ভোর ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সকাল ৯টার পর থেকে ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: