জেলার খবর

যশোর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

দুর্ঘটনা
দুর্ঘটনা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বেনেয়ালি এলাকার মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন।

যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন দেশ টিভিকে বলেন, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। বৃষ্টির কারণে গদখালি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি।

ঘটনাস্থলেই ৬ জন ও হাসপাতালে নেয়ার পর ৪ জন মারা যান। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি মোশাররফ হোসেন বলেন, বাসের অধিকাংশ যাত্রী পাসপোর্টধারী। তারা ভারতে যাওয়ার জন্য বেনাপোল যাচ্ছিলেন।

আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ