জেলার খবর

যৌতুকের বলী নববধূ আমেনা

যৌতুক
যৌতুক

মেহেদীর রঙ হাত থেকে উঠতে না উঠতেই যৌতুকের জন্য জীবন দিতে হলো টাঙ্গাইলের কালিহাতীতে গ্রামের এক নববধূ আমেনা বেগমকে (১৮)।

মঙ্গলবার কালিহাতী উপজেলার পোষণা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে আমেনাকে শ্বশুর বাড়ির সবাই মিলে শারীরিকভাবে নির্যাতন করে। সকালে তার মৃতদেহ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় তারা।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন দেশ টিভিকে বলেন, দুপুরে পোষণা নদীতে আমেনার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

নববধূ আমেরার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলা থেঁতলানো ছিল বলেও জানান তিনি। এ ঘটনার পর থেকে আমেনার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। সোমবার গভীর রাতের কোনো এক সময় আমেনাকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টায় ব্যর্থ হয়ে নদীতে ফেলে দেয় বলে ধারনা করছে পুলিশ।

জানা গেছে, চার মাস আগে কালিহাতী উপজেলার পালিমা গ্রামের ফুলচান মিয়ার ছেলে মো. হারুন মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তাকে শারীরিক নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। আমেনা বেগম বাসাইল উপজেলার যশিহাটী গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ