জেলার খবর

থানচি ভ্রমণে ২ মাসের নিষেধাজ্ঞা আরোপ

থানচি
থানচি

ভারি বর্ষণজনিত কারণে বান্দরবানের সাংগু নদীর উজানে পানির প্রবাহ বৃদ্ধি ও বিপজ্জনক হয়ে পড়ায় থানচি উপজেলায় নিরাপত্তার স্বার্থে ২ মাসের জন্যে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে ১ জুলাই থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম।

প্রশাসন সুত্র জানায়, বর্ষার এ সময় প্রবল বর্ষণে সাংগু নদীতে উজান থেকে পাহাড়ি ঢলের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। মূলত জুলাই ও আগষ্ট এ দু’মাস সাংগু নদীর পানি উত্তাল থাকে। ফলে জেলার থানচি উপজেলা সদর থেকে উজানে বড়মদক পর্যন্ত শৈলভরা সাংগু নদীতে পানির প্রবাহ বিপজ্জনক থাকে।

এ সময় স্থানীয়দের নদী ও পাহাড়ি পথে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। এ অবস্থায় দেশি-বিদেশি পর্যটকদের ঝুঁকি এড়াতে এবং তাদের ওই ২মাস থানচি উপজেলার প্রাকৃতিক নিদর্শন নাফাকুম, রেমাক্রি ঝর্ণাসহ ৮টি পর্যটন স্পট ভ্রমণ করা থেকে বিরত থাকা আবশ্যক।

সেকারণে প্রতিবছরের মত এবারও ১লা জুলাই থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত ২মাস পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র বাসস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ