মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাচগাঁও ইউনিয়নের কোপঝার গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে রবীন্দ্র ঘোষ (৬২) নামে এক বৃদ্ধের মারা গেছেন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ওই এলাকার পিন্টু ঘোষ ও আয়মন ঘোষের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রাস্তার বিবাদ নিয়ে কথাকাটিকাটি হলে এক পর্যায়ে পিন্টু ঘোষের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রবীন্দ্র ঘোষ ঘটনাস্থলে মারা যান।
এ সময় আরও ৫ জন আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: