জেলার খবর

ত্বকী হত্যা: সীমান্তের জামিন আদেশের কার্যকারিতা স্থগিত

তানভীর মোহাম্মদ ত্বকী
তানভীর মোহাম্মদ ত্বকী

নারায়ণগঞ্জে স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি সালেহ রহমান সীমান্তের জামিন আদেশের কার্যকারিতা স্থগিত করেছে চেম্বার বিচারপতি।

মঙ্গলবার হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন।

গত ২৪ জুন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সালেহ রহমান সীমান্তের জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

গত বছরের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রাফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ওরফে ত্বকী নিখোঁজ হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ত্বকীর বাবা মামলা করেন। ১৮ এপ্রিল সীমান্তকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ