মাগুরা-ফরিদপুর মহাসড়কের লক্ষিকান্দর এলাকায় নসিমনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লাল্টু মিয়া (৩০) নামের এক নির্মান শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন ৮ জন। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
মাগুরা ট্রাফিক পরিদর্শক ফজলুল কবিরের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সকাল ৯টার দিকে লক্ষিকান্দর এলাকায় ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে মূখোমূখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সদর উপজেলার বাবনপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র নির্মান শ্রমিক লাল্টু মিয়া মারা যান।
মাগুরা আলমখালী এলাকার বিভিন্ন গ্রামের ১১ জন ঢালাই শ্রমিক একটি মিকচার ম্যাশিন বোঝাই ইঞ্জিন চালিত নসিমনে নাকোল যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে বলে জানান তিনি। এ সময় আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: